ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর দাবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে দ্রুত গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ঈদের বেতন-ভাতা পরিশোধে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার আহ্বানও জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় এসব দাবি জানায় সংগঠনটির নেতারা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। যা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এ সময় সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, গণপরিবহন চালু ছিল।

এরপর ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন জারি করে সরকার। যা আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল থেকে সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ রয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর