উলিপুরে উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে তৌফিকুর রহমান লাভলু কে আহবায়ক ও সামিউল ইসলাম শামীমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে শামীম আহম্মেদ শামীম, নাজমুল হুদা, মঈনুল ইসলাম মঈন, সাইদুর রহমান টিপু, আশরাফুল ইসলাম আপেল, রেজায়ান সরকার রোমান, একরামুল সরকার বাবু, আবুল হাসনাত রাজীব ও তরিকুল ইসলাম রয়েলকে যুগ্ম আহবায়ক করা হয়।

এছাড়া আলমগীর হোসেন কে আহবায়ক ও তৌফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে, কামরুজ্জামান মুকুল, আশরাফুল ইসলাম, পারভেজ সরদার, আরিফুল ইসলাম জব্বার, জমিদার রায়, সেকেন্দার আলী, জোবায়ের হোসেন ও রাকিবুল ইসলাম রাকিবকে।

শিমুল দেব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর