মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ১৯ জন মারা গেছেন।
এছাড়াও নতুন করে আরও ৭৭ হাজার ২৬৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জনে ও মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জন।
দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১০ লাখ ৩৩ হাজার ৭৫০ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জন।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর তালিকায় দুইয়ে আছে ব্রাজিল। আক্রান্তের তালিকায় তিনে আছে দেশটি। আক্রান্তের তালিকায় দুইয়ে আছে ভারত। ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জনের। মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন।
বার্তাবাজার/নব