আনোয়ারা উপজেলায় জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য দপ্তরের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কালাবিবি দীঘি মোড় এলাকার এবিসি মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করেন।
এ সময়ে সহকারী মৎস্য অফিসের জাহেদ আহমেদ সহকারী ও মোহাম্মদ এনামুল হকসহ বিভিন্ন আড়তদার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হক বলেন, কালাবিবি দীঘি মোড় এলাকার এবিসি মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
সুমন শাহ/বার্তাবাজার/পি