মেহেরপুর সদর উপজেলার দফরপুর জামে মসজিদে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে হাসান আলী(২৬) নামের এক যুবক।
বৃহস্পতিবার ভোরের দিকে দফরপুর জামে মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। হাসান দফরপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
দফরপুর জামে মসজিদের মোয়াজ্জিন আসাদুল হক জানান, রাতে সেহরি খাওয়ার জন্য মাইকে প্রচার করার জন্য মসজিদে গিয়ে দেখি হাসান মসজিদের দান বাক্স তালা ভাঙছে। এসময় তাকে আমি আটক করি, পরে গ্রামবাসীকে বিষয়টি অবহিত করি। এর আগেও হাসান ইতোপূর্বে দফরপুর জামে মসজিদসহ কয়েকটি মসজিদে চুরি করার সময় ধরা পড়েছিল।
দফরপুর জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মাসুদ রানা/বার্তাবাজার/পি