লালমনিরহাটের হাতীবান্ধায় করোনাভাইরাস মোকাবেলায় গরীব অসহায় দুস্থদের মাঝে (ভিজিডি) এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যবিধি বজায় রেখে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নওদাবাস ইউপি চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার (মাস্টার) ও ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা।
ইউনিয় পরিষদ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের দুস্থ মোট ১শত ৯৮জন মহিলা পরিবার প্রধানকে ১ মাসের ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
পরিমল চন্দ্র বসুনিয়া/বার্তাবাজার/পি