পাবনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি প্রিন্স
পাবনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২১ মৌসুমে সদর খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে সদর এলএসডি প্রাঙ্গণে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় উপস্থিত ছিলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, পাবনা প্রেসকাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাঈনী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক, সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা পারভীর, নুরপুর এলএসডিয’র ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আজমত বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এ মৌসুমে সদর উপজেলার ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ১৩৩৭ মেট্রিক টন। প্রতি কেজি সংগ্রহ মূল্য ২৭ টাকা। ধান সংগ্রহ চলবে ১৬ আগষ্ট ২০২১ পর্যন্ত।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি