বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ৬৩ হাজার, আক্রান্ত ১৫ কোটি ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৯২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৭ হাজার ৭৩২ জন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২ লাখ ১৬ হাজার ৫৯০ জন। মারা গেছেন ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জন ও সুস্থ হয়েছেন ১২ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ২০৩ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জন। মারা গেছেন ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৭৪৭ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ২৭৬ জন।

আক্রান্তের তালিকায় তিনে ও মৃত্যুর তালিকায় দুইয়ে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জন ও মারা গেছেন ১১ হাজার ৩০৫ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর