টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ দল। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে দুইদল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ একাদশে এসেছে পরিবর্তন। এবাদত হোসেনের পরিবর্তে একাদশে এসেছেন শরিফুল ইসলাম। টেস্টে অভিষেক হয়েছে তার।

অন্যদিকে শ্রীলঙ্কা একাদশে এসেছে দুইটি পরিবর্তন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু কুমারার জায়গায় একাদশে ডাক পেয়েছেন রমেশ মেন্ডিস ও প্রবীন জয়বিক্রম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, প্রবীণ জয়বিক্রম, সুরাঙ্গা লাকমল ও বিশ্ব ফার্নান্দো।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর