দলীয় শৃঙ্খলা না মানায় এবং অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক রেজাউল করিমকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এছাড়া তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা রেজাউল করিমের বিরুদ্ধে চাঁদাবাজি করার অভিযোগে দায়ের করা মামলায় আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তার বিরুদ্ধে টঙ্গীতে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। মাদক সংক্রান্ত বিষয়ে সম্প্রতি এক নারী মাদক ব্যবসায়ীর সাথে রেজাউল করিমের মোবাইল ফোনালাপ ফাস হয়।