বন্দর নগরী চট্টগ্রামের লালখান বাজার মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে আটক করেছে বলে দাবি করেছে তার ব্যক্তিগত সহকারী।
হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান সাংবাদিকদের জানান, বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নগরের খুলশি থানার লালখান বাজার মাদরাসা থেকে র্যাবের একটি দল তাকে আটক করে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা ফোন ধরেননি।
গত ২৬ শে মার্চ সহিংসতার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর পটিয়ায় হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে দশটি মামলা হয়। এতে প্রায় ৬ হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেপ্তার হন প্রায় ৪০ জন নেতা কর্মী।
বার্তাবাজার/ই.এইচ.এম