মহামারি করোনা সংকটে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানি আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্ত আদালতে মামলার শুনানি করা যাবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার ২৮ (এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান করোনা পরিস্থিতিতে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহ আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এই কোর্ট কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মেনে জরুরি দরখাস্তসমূহ শুনানি ও নিষ্পত্তি করার উদ্দেশ্যে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানি আদালতসমূহ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্থ আদালতসমূহে মামলা করা যাবে।
এতে আরো উল্লেখ করা হয়, মামলায় সংশ্লিষ্ট বিচারককে শারীরিক উপস্থিতিতে ফৌজদানি কার্যবিধির ২০০ ধারার অধীন জবানবন্দি গ্রহণ করবেন।
বার্তাবাজার/ই.এইচ.এম