অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।
আটকৃতরা হলেন- সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি গ্রামের মো. আজগর আলী (৪৫), তার স্ত্রী রুবিয়া বিবি (৩৫), মেয়ে আফরোজা খাতুন (১৫) ও আশা খাতুন (০৭)।
বুধবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সীমান্তের তলুইগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক।
বার্তাবাজার/ই.এইচ.এম