নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে আধা-বস্তা ধান চুরির অভিযোগে এক বৃদ্ধ ভিক্ষুককে বেঁধে নির্যাতনে অভিযোগ ওঠেছে।
জানা যায়, ওই ভিক্ষুকের নাম আব্দুল বারেক। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।
ওই ব্যক্তি হাওরাঞ্চলে ধান কাটার সময় ভিক্ষা করতে এসেছিলেন। তাকে নির্যাতনের ভিডিওটি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুদ মিয়া, তার ছোট ভাইয়ের উঠান থেকে আধা-বস্তা ধান চুরির অভিযোগ এনে এই কাণ্ড ঘটিয়েছে। এ অভিযোগে ভিক্ষুককে মধ্যযুগীয় কায়দায় ঘণ্টাব্যাপী নির্যাতন চালানো হয়েছে। এরপর তাকে মদন থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
বার্তাবাজার/ই.এইচ.এম