মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহতের নাম সমলা বেগম (৬০)। তিনি মোহাম্মদপুরে উদ্যান এলাকায় তার পরিবারের সঙ্গে থাকতেন।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে গফফার জানান, মোহাম্মদপুর বাজার এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর