করোনা সংকটে মানুষের পাশে ময়মনসিংহের ছাত্রলীগ নেতা আফজাল
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতা হুসাইন মোহাম্মদ আফজাল। ছাত্রজনতার জনপ্রিয় এই মুখ করোনাকালে সৃষ্ট সংকটে মানুষের পাশে থাকছেন ছাত্রলীগের আইডল হয়ে। গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সার্বিক সহযোগীতায় তরুণ এই ছাত্রনেতা দিনরাত ময়মনসিংহের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন মানুষের পাশে দাঁড়াতে।
করোনাকালে দিনের বেলা ত্রাণ বিতরণ আর কৃষকের ধান ক্ষেতে তাকে পাওয়া যায় কর্মীদের নিয়ে ধান কাটতে। আর সন্ধ্যার আগে শুরু হয় মানুষের মাঝে ইফতার বিতরণ। গভীর রাতে শহরের অলিগলি, হাসপাতালে ছুটে যান সেহরির প্যাকেট নিয়ে। হাসপাতালে রোগীর স্বজন ও বাইরে অপেক্ষমান লোকদের মাঝে বিতরণ করেন খাবার। শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তায় থাকা কর্মীদের মাঝেও তিনি খাবার বিতরণ করেন।

গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সার্বিক সহযোগীতায় জনপ্রিয় এই ছাত্রনেতা করোনাকালে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় কর্মহীন নিম্নআয়ের অসংখ্য মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
ছাত্রলীগ নেতা আফজাল রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বেশ অগ্রসর। স্বাভাবিক সময়ে নিজ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি আয়োজন করে থাকেন বিভিন্ন প্রতিযোগীতার। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা, রক্তদান কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযানসহ শহরের বিভিন্ন স্থানে নিয়মিতই নেতাকর্মীদের নিয়ে থাকতে সক্রিয় থাকতে দেখা যায়।
প্রজ্ঞা ও মেধার গুনে ছাত্রলীগের এই নেতার সাথে যুক্ত হয়েছেন অসংখ্য কর্মী। গড়ে তুলছেন ছাত্রলীগের নতুন অনেক মুখ। তার হাত ধরেই ছাত্রলীগে যোগ দিয়েছেন অনেক নবীন অনেক কর্মী।

এ বিষয়ে হুসাইন মোহাম্মদ আফজাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সার্বিক সহযোগীতায় আমি আমার অবস্থান থেকে মানুষের মঙ্গলের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি বঙ্গবন্ধুর আদর্শের ধারক হিসেবে প্রতিটা ছাত্রনেতারই উচিৎ মানুষের পাশে দাঁড়ানো। ছাত্র রাজনীতি যদি একজন নেতার শিকড় হয়, তাহলে আমি চাই আমার শিকড় মজবুত হোক। সাধারণ মানুষ ও ছাত্র জনতার কল্যাণে নিবেদিত হোক আমার প্রাণ।
তার সাথে প্রায় সকল কর্মসূচীতে থাকা কর্মীরা জানান, আফজাল ভাইয়ের মত চরিত্রবান মানুষের নেতৃত্বে আমরা ছাত্রলীগের পতাকাতলে আছি। আমরা প্রত্যাশা করবো সংশ্লিষ্টজনরা উনাকে সঠিক মূল্যায়ন করবে।
বার্তা বাজার/এসজে