নায়ক ফারুকের শারীরিক অবস্থার উন্নতি, বলতে পারছেন কথা

বাংলাদশ চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি নায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

ফারুকের স্ত্রী ফারহানা তার শারীরিক উন্নতির কথা নিশ্চিত করে বলেন, ফারুকের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এখন কথাও বলতে পারছেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ৩৭ দিন পর ২৭ এপ্রিল তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গত ২১ মার্চ থেকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন ফারুক। তার আগে গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছিল তাকে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর