ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দাপুটে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।
বুধবার (২৮ এপ্রিল) সানরাইজার্স টসে জিতে ব্যাট করে ৩ উইকেটে ১৭১ রান তুলে।
জবাবে সমান উইকেটে ৯ বল বাকি থাকতেই ১৭৩ রান করতে সক্ষম হন চেন্নাই।
হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৫৫ বলে সংগ্রহ করেন ৫৭ রান। এদিকে ৪৬ বলে ৬১ রান তুলেন মনিষ পাণ্ডে।
অরুণ জেটলি স্টেডিয়ামে লুঙ্গি এনগিডি দুটি ও একটি উইকেট তুলেন স্যাম কারান।
এদিকে চেন্নাইয়ের হয়ে ১২৯ রানের ওপিনিং জুটি গড়েন ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডু প্লেসি ।
৪৪ বলে ৭৫ রান তুলেন গায়কোয়াড়। ৩৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ডু প্লেসি। সুরেশ রায়না ১৫ বলে ১৭ ও রবিন্দ্র জাদেজা ৬ বলে ৭ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনটি উইকেটই তুলেন রশিদ খান।
বার্তাবাজার/ই.এইচ.এম