নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের নাম আলমগীর হোসেন (২৬)। তিনি ওই গ্রামের ইসহাক মিয়ার ছেলে। এছাড়া তিনি খাগড়াছড়ি বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। কয়েক দিন হয় ছুটিতে কাটাতে বাড়ি আসেন।
বুধবার (২৮ এপ্রিল) সকালে বাড়িতে কাজ করছিলেন বিজিবি সদস্য আলমগীর হোসেন ও তার ভাইয়েরা। এ সময় বজ্রপাতে আহত তিনি হন। তাকে তাড়াইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাইকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর চৌধুরী ও পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সায়েম।
বার্তাবাজার/ই.এইচ.এম