টানা কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ ছিল উর্ধ্বমূখী। রমজানে গরম যেন আরও কষ্ট বাড়িয়ে দিচ্ছিল রাজধানীবাসীর। কিন্তু কয়েক মুহুর্তের বৃষ্টি জনজীবনে নিয়ে এসেছে স্বস্তির নিঃস্বাস।
বুধবার (২৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি হয়। তবে মঙ্গলবার থেকেই আবহাওয়া অধিদপ্তর থেকে পূর্ভাবাস দেওয়া হচ্ছিল ঝড়-বৃষ্টির।
রাজধানীতে ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি হওয়ায় জনজীবনে প্রশান্তি নেমে এসেছে। এর আগে রোদের তীব্রতায় বাইরে বের হওয়ার জো নেই ছিল না।
জলবায়ুর পরিবর্তনের ফলে দিন দিন আবহাওয়ার বিরূপ রূপ দেখা যাচ্ছে। এ অবস্থায় লাগামহীন ভাবে বাড়ছে তাপমাত্রা। দিনের বেলায় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থেকেও ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। চলতি মাসে দেশের প্রতিটি অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থেকেও ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে জানা যায়, এপ্রিল মাসে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বার্তা বাজার/এসজে