খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ, ডাক্তার আটক
সাতক্ষীরা কালিগঞ্জের চাম্পাফুলে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে হীরালাল মণ্ডল ওরফে হারু ডাক্তার (৪৮) নামে এক গ্রাম ডাক্তারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তিনি ওই এলাকার নিরাপদ মণ্ডলের ছেলে।
জানা যায়, হারু ডাক্তার ওই গ্রামের ৬ বছরের এক শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল। এরপর ওই শিশু কন্যার পরিবারের সদস্যদের সন্দেহ হলে শিশু কন্যাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে।
পরবর্তী স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় বুধবার (২৮ এপ্রিল) রাত ৮ টার দিকে গ্রাম ডাক্তার হারুকে আটক করে থানায় খবর দেয়।
এরপর থানার উপ- পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হারু ডাক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে জানান, গ্রাম ডাক্তার হীরালাল মণ্ডলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ভিএস