বোয়ালমারীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামি গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি ইউনুচ শেখকে (৬০) গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী রিপন বার্তাবাজারকে জানান, ইউনুচ শেখের নামে ধর্ষণের চেষ্টায় মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার কালনা ঘাট এলাকায় একটি স’মিল থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বর্তমান থানা হেফাজতে রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল গুনবহা ইউনিয়নের চন্দনা-বারাশিয়া নদীর উত্তর পাড়ে রায়পুর শ্বশান সংলগ্ন এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে পরের দিন শনিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪ এর খ ধারায় ধর্ষণের চেষ্টায় ইউনুচ শেখকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর