আটোয়ারীতে ৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ছোট দাপ এলাকায় আম বাগান থেকে যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ওই যুবকের নাম মো: কাবুল হোসেন (২৬)। তিনি আটেয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি গ্রামের মো:আনারুল হকের পুত্র।

আটোয়ারী উপজেলায় অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বার্তাবাজারকে বলেন, আজ দুপুরে মাদক কারবারিরা মাদক বেচাকেনার জন্য এলাকায় অবস্থান করছিল। আমরা গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। পুলিশ সদস্যদের উপস্থিত টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ সদস্যরা ধাওয়া করে ৫ বোতল ফেনসিডিলসহ কাবুল হোসেনকে আটক করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় মামলা করে ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মো.আল আমিন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর