ফরিদপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ফরিদপুরে পিক-আপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জিন্নাহ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় পিক-আপের ড্রাইভার আহত হয়।

আজ বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের মুন্সিবাজার হইতে বাখুন্ডা অভিমুখী মালিক সমিতির পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিন্নাহ ফরিদপুর সদরের বিলনালিয়া গ্রামের আবুল মজিদের ছেলে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত পিক-আপের ড্রাইভারকে চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর