গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অজিত কুমার বিশ্বাস (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন।
বুধবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। নিহত অজিত কুমার বিশ্বাস উপজেলার ভৈরব নগর গ্রামে বাস করতেন। তিনি বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার সুপার নিপা বিশ্বাসের বাবা।
তার মৃত্যুর ব্যাপারে প্রতিবেশি টিটব গাইন জানান, অজিত কুমার বিশ্বাস আমার শিক্ষক ছিলেন। স্যার দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম বলেন, বীর মুক্তিযোদ্ধা অজিত বিশ্বাসের অসুস্থতাজনিত কারণে মস্তিষ্কের বিভ্রাট ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ তার পরিবারের আবেদনক্রমে পোস্টমর্টেম ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/এসজে