মাস্ক না পরলে আধা ঘন্টা রোদে বসে থাকতে হবে!
করোনাকালে সংক্রমণ উর্ধ্বমূখী হলেও জনমনে নেই ভ্রূক্ষেপ। পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন শত চেষ্টা করেও পারছেনা মানুষকে বুঝাতে। এবার ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের পুলিশ প্রশাসন।
স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মাস্ক ছাড়া বাইরে বের হওয়ার শাস্তি হিসেবে প্রায় আধা ঘণ্টা রোদে বসিয়ে রাখা হয়েছে একদল মানুষকে।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার এলাকায় এই দৃশ্য দেখা গেছে।
জানা গেছে, মাস্ক ছাড়া বের হওয়া ব্যক্তিদের নিরাপদ দূরত্বে ২০ থেকে ৩০ মিনিট রোদে বসিয়ে শাস্তি দেওয়া হয়েছে। এসময় তাদের প্রত্যেকের মধ্যে মাস্কও বিতরণ করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সে জন্য পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে যারা মাস্ক ছাড়া বের হচ্ছে, তাদের মাস্ক পরিয়ে ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত রাস্তার পাশে বসিয়ে রেখে ছেড়ে দেওয়া হচ্ছে।
বার্তা বাজার/এসজে