রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
বুধবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।
তিনি বলেন, সম্প্রতি দেশব্যাপী আন্দোলনের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াওয়ে সশরীরে নেতৃত্ব দেয়ার অভিযোগে এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে উপস্থিতিসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দানকারী হিসেবে একাধিক মামলার আসামি মুফতি হাবীবুল্লাহ। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম