হেফাজত নেতা ফয়সাল মাহমুদ হাবিবী গ্রেফতার

হেফাজতে ইসলামের নেতা ও ঢাকা মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল ওয়ারির উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, আজ বিকেল চারটায় ঢাকার ডেমরা থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীরর যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, সম্প্রতি হেফাজতের তাণ্ডব এবং নাশকতার মামলায় পল্টন থানায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর