খালেদা জিয়ার চিকিৎসায় ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সাত ও তার ব্যক্তিগত তিন চিকিৎসকসহ মোট ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা যায়।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, ম্যাডামের (খালেদা জিয়া) কিছু পরীক্ষা হয়েছে এবং কিছু পরীক্ষা আগামীকাল হবে। পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে ম্যাডামের চিকিৎসার পরিকল্পনা সম্পন্ন হবে। এরপর ম্যাডামকে বাসায় আনার সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরো বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। তিনি দ্রুত বাসায় ফিরবেন বলে আশা করি। আজ মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা করা হয়েছে। তারা আরো কিছু পরীক্ষার জন্য পরামর্শ দিয়েছেন।
ডা. জাহিদ বলেন, এর আগে গত ১৫ এপ্রিল ম্যাডামের সিটি স্ক্যানে ফুসফুসে অত্যন্ত কম সংক্রমণ ছিল। কিন্তু গতকালের সিটি স্ক্যানে বিন্দুমাত্র সংক্রমণ নেই। সুতরাং এটা ভালো দিক।
বার্তাবাজার/ই.এইচ.এম