লামায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বান্দরবান লামা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২’শ পিস ইয়াবা ও দুইটি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম।

বুধবার (২৮ এপ্রিল’২১) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড় ছনখোলা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় ইয়াংছা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহ একটি সেনা টিম ও ইয়াংছা পুলিশ চেকপোস্টের পুলিশ সদস্যরা।

এসময় ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারমার ঝিরি এলাকার জহির সওদাগরের ছেলে মো. সাকিব বাপ্পী (২২) ও একই এলাকার মোঃ সেলিম (৩২) (সিএনজি চালক) দেলোয়ার হোসেনের ছেলেকে আটক করেন যৌথ অভিযানের টিম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াংছা আর্মি ক্যাম্পের ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মঞ্জুরুল ইসলাম ছদ্মবেশে সেনা ও পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় বড় ছনখোলা এলাকা থেকে ২০০ পিস ইয়াবা সহ মোঃ সাকিব বাপ্পী ও মোঃ সেলিমকে আটক করে। পরে ইয়াংছা আর্মি ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এম. মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর