আগামী ৫ মে পর্যন্ত গণপরিবহন চলাচলে থাকছে যেসব বিধিনিষেধ

করোনার কারণে বিরাজমান পরিস্থিতিতে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ইতোমধ্যে শপিং মল ও দোকানপাট খুলে দেয়া হলেও বন্ধ রয়েছে গণপরিবহন।

বুধবার (২৮ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত গণপরিবহন চলাচলের বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আরোপিত বিধিনিষেধের ওপর একটি আদেশ জারি করা হয়েছে।

একই দিন জারি করা এক আদেশে বিআরটিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানে নিয়োজিত যানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। আইন শৃঙ্খলা ও জরুরি পরিসেবায় নিয়োজিত যান চলাচল করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়। এসবের মধ্যে রয়েছে কৃষি উপকরণ- সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি ইত্যাদিবহনকারী যানবাহন চলাচল করতে পারবে। খাদ্য দ্রব্য, ত্রাণ বিতরণ, খাদ্যশস্য, স্বাস্থ্যসেবা ও করোনা টিকা দানে নিয়োজিত যানবাহন চলাচল করতে কোনো বাধা দেয়া হবে না।

এই সময়ের ফায়ার সার্ভিস, গ্যাস, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, ডাকসেবার কাজে নিয়োজিত এবং গণমাধ্যমকর্মীদের যানবাহনও চলাচল করতে পারবে বলেও জানানো হয়।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর