৫ম শ্রেণির শিক্ষার্থীকে ছুরি মেরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার লক্ষীপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে রিদয় শেখকে (১৪) ছুরি মেরে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে।

আহত রিদয় শেখকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। রিদয় শেখ বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে। সে লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির শিক্ষার্থী। রিদয় শেখরা দুই ভাই এক বোন। ভাই বোনদের মধ্যে রিদয় শেখ দ্বিতীয়।

বুধবার দুপুরে (২৮ এপ্রিল) রিদয় শেখ ও তার পরিবার জানায়, মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে চিতার বাজার থেকে দুই যুবক রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রাম থেকে পেঁয়াজ আনার জন্য ভাড়া ঠিক করে। তাকে নিয়ে ওই দুই যুবক সাড়া বিকেল বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাত ৮টার দিকে পাশ্ববর্তী সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া ময়েনদিয়া পাকা সড়কের ঈদগাহ নামক স্থানে পৌঁছালে ওই দুই যুবক তাকে পেটে ও ডান পায়ে ছুরি দিয়ে আঘাত করে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত রিদয় শেখকে উদ্ধার করে রাতেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরের দিন সকাল ১০টার দিকে ছিনতাইকৃত অটোভ্যানটি সূর্যদিয়া গ্রামের ইটভাটার পাশে রাস্তার খাদের মধ্যে পায়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) আবুল খায়ের মিয়া বলেন, ‘ছুরি মেরে অটোভ্যান ছিনতাইয়ের কোন ঘটনা আমাদের কেউ জানায়নি। আমরা হাসপাতালে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর