চলতি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়েছে ৭.৭ ডিগ্রি!

জলবায়ুর পরিবর্তনের ফলে দিন দিন আবহাওয়ার বিরূপ রূপ দেখা যাচ্ছে। এ অবস্থায় লাগামহীন ভাবে বাড়ছে তাপমাত্রা। দিনের বেলায় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থেকেও ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। চলতি মাসে দেশের প্রতিটি অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থেকেও ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে জানা যায়, এপ্রিল মাসে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যনুযায়ী, এপ্রিল মাসে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকায় ৩৩.৭, টাঙ্গাইলে ৩৩.৯, ময়মনসিংহে ৩২.৩,ফরিদপুরে ৩৪.২, সিলেটে ৩০.৮, শ্রীমঙ্গলে ৩২.৯, মাদারীপুরে ৩৪.১, চট্টগ্রামে ৩১.৮, রাজশাহীতে ৩৫.৭, ঈশ্বরদীতে ৩৫.৮, বগুড়ায় ৩৪.৩, রংপুরে ৩২.২, দিনাজপুরে ৩৩.৩, সৈয়দপুরে ৩৩, সন্দ্বীপে ৩১.২, সীতাকুণ্ডে ৩১.৯, রাঙামাটিতে ৩৩, কুমিল্লায় ৩২.২, চাঁদপুরে ৩২.৮, মাইজদীকোর্টে ৩২.৩, ফেনীতে ৩২.২, হাতিয়ায় ৩২, কক্সবাজারে ৩২.১, কুতুবদিয়ায় ৩১.৫, টেকনাফে ৩১.৯,বরিশালে ৩৩.৪, পটুয়াখালীতে ৩৩, খেপুপাড়ায় ৩২.৬, ভোলায় ৩২.৮, খুলনায় ৩৪.৬, মোংলায় ৩৪.৪, সাতক্ষীরায় ৩৫.২, যশোরে ৩৫.৬ এবং চুয়াডাঙ্গায় ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এর গড়ে বাংলাদেশে চলতি এপ্রিলে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে চলতি মাসরে ২৫ এপ্রিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে- ঢাকায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৮.৯, টাঙ্গাইলে ৩৮.৫, রাজশাহীতে ৪০.৩, বগুড়ায় ৩৮.২, সৈয়দপুরে ৩৭.২, মাদারীপুরে ৩৯.৬, গোপালগঞ্জে ৩৯.৫, কুমিল্লায় ৩৮.৮, চাঁদপুরে ৩৮.৬, মাইজদীকোর্টে ৩৮.৫, হাতিয়ায় ৩৮, চট্টগ্রামে ৩৭, সন্দ্বীপে ৩৮.৫, সীতাকুণ্ডে ৩৯.৬, রাঙ্গামাটিতে ৩৯.৫, কক্সবাজারে ৩৬.৮, টেকনাফে ৩৫.৮, যশোরে ২৫ এপ্রিল ৪১.২, চুয়াডাঙ্গায় ৪০.৫, বরিশালে ৩৮.৮, পটুয়াখালীতে ৩৯, খেপুপাড়ায় ৩৯.৯, খুলনায় ৪০.২, মোংলায় ৩৯.৬, সাতক্ষীরায় ৩৯.২ ও ভোলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

২৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে- সিলেটে ৩৭.৫, শ্রীমঙ্গলে ৩৮.৮, ফেনীতে ৩৯, ময়মনসিংহে ৩৭ সেলসিয়াস এবং ২৪ এপ্রিল কুতুবদিয়ায় ৩৫.৫, ২০ এপ্রিল ঈশ্বরদীতে ৪০ ও ১১ এপ্রিল দিনাজপুরে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে ৩৬.২ ডিগ্রি ।

এ তথ্য থেকে দেখা যাচ্ছে, এপ্রিল মাসে স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা সর্বাধিক রেকর্ড হয়েছে- ঢাকায় ৫.৮, সীতাকুণ্ডে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারে ৪.৭, কুতুবদিয়ায় ৪, টেকনাফে ৩.৯, সিলেটে ৬.৮, শ্রীমঙ্গলে ৫.৯, ময়মনসিংহে ৪.৭, টাঙ্গাইলে ৪.৬, ফরিদপুরে ৪.৭, মাদারীপুরে ৫.৫, চট্টগ্রামে ৫.২, সন্দ্বীপে ৭.৩, রাঙামাটিতে ৬.৫, কুমিল্লায় ৬.৬, চাঁদপুরে ৫.৮, মাইজদীকোর্টে ৬.২, ফেনীতে ৬.৮, হাতিয়ায় ৬, খুলনায় ৫.৬, মোংলায় ৫.২, সাতক্ষীরায় ৪, যশোরে ৫.৬, চুয়াডাঙ্গায় ৪.২, রাজশাহীতে ৪.৬, ঈশ্বরদীতে ৪.২, বগুড়ায় ৩.৯, রংপুরে ৪, সৈয়দপুরে ৪.২, দিনাজপুরে ৪, বরিশালে ৫.৪, খেপুপাড়ায় ৭.৩, পটুয়াখালীতে ৬ এবং ভোলায় ৫.২ ডিগ্রি সেলসিয়াস।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর