‘আলেমরা মহানবীর ওয়ারিশ, তাদের হয়রানি বন্ধ করুন’

আলেম ওলামাদেরকে মহানবী (সা.)-এর ওয়ারিশ উল্লেখ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য সচিব আল্লাম নুরুল ইসলাম বলেছেন, রমজানে আলেমদেরকে এভাবে গ্রেফতার করে হয়রানি বন্ধ করুন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

হেফাজতের শীর্ষ এই নেতা বলেন, পবিত্র রমজান মাসে আলেমদের সংগে অমানবিক আচরণ বন্ধ করুন। আলেমদের সংগে অমানবিক আচরণ করবেন না। অবিলম্বে গ্রেফতার ও হয়রানি বন্ধ করুন। যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁদের মুক্তি দিন।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে ওলামায়ে কেরামকে যেভাবে গ্রেফতার ও হয়রানি করছে, তা অত্যন্ত দুঃখজনক। আলেম-উলামারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওয়ারিশ। তাঁদের সংগে এ ধরনের আচরণ জাতীর জন্য কল্যাণকর নয়।

হেফাজতের সদস্য সচিব বলেন, গ্রেফতার হওয়া আলেম-ওলামারা থানায় ও কারাগারে অতি কষ্টে দিন যাপন করছেন। তাঁদের ইবাদত-বন্দেগীতেও খুবই সমস্যা হচ্ছে। তাঁদের বেশিরভাগই কুরআন-এর হাফেজ। প্রতি বছর তাঁরা হাজার হাজার মুসল্লিদের নিয়ে তারাবি নামাজ আদায় করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর