সীমান্তে নিষেধাজ্ঞা দেয়ার পরে গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে বুধবার (২৮ এপ্রিল) বিকেল পর্যন্ত ভারতে আটকে থাকা ৪৩৯ বাংলাদেশি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। এছাড়া বাংলাদেশ হতে ভারতে ফিরেছেন ৬৭ যাত্রী। এদের মধ্যে ভারত থেকে আগত তিন বাংলাদেশির করোনা পজিটিভ হয়েছে বলে জানা গেছে।
করোনার ভারতীয় ধরন রোধে সীমান্তে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু ভারতে আটকা পড়া বাংলাদেশেী পাসপোর্টধারী নাগরিক দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন।
ভারত ফেরত বাংলাদেশী নাগরিকরা বেনাপোল পৌর এলাকায় সাতটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত তিনজন। এরা ভারতে গিয়ে করোনা পজিটিভ হন।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান বলেন, ফেরত আসা বাংলাদেশিরা বেনাপোল বন্দর এলাকার ৭টি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। সেকানে সব খরচ তাদের। এছাড়া ভারত ফেরত তিন বাংলাদেশি করোনা পজিটিভ হয়েছে। তারা যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম