ধানের গুণগত মান যাচাই করে সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের ক্ষেত্রে ধানের গুণগতমান শতভাগ যাচাই করে সংগ্রহ করা হবে।

বুধবার ( ২৮ এপ্রিল) নওগাঁ জেলার বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

তিনি বলেন, চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ করা হবে। এর লক্ষ্যমাত্রা যেকোন মূল্যে পূরণ করা হবে। এ ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের প্রধান দপ্তর হতে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।

খাদ্যগুদামে কর্মরত শ্রমিকদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, কৃষকরা যেন কোনোভবেই হয়রানির শিকার না হয়। আর কৃষকদের সঙ্গে মাধূর্য্যপূর্ণ আচরণ করতে হবে। সরাসরি কৃষকদের নিকট হতে ধান সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে কোনো সিন্ডিকেট সহ্য করা হবে না বলে জানিয়েছে প্রধানমন্ত্রী।

দেশের কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পান সে লক্ষ্যে সরকার ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল ও ৩৯ টাকা দরে দেড় লাখ মেট্রিকটন আতপ চালের দাম নির্ধারণ করেছেন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর