ঈশ্বরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করেছে স্বামী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে স্বামী সোহেল মিয়া। ঘটনার প্রায় ৫ মাসপর পুলিশ নিহতের স্বামীকে গ্রেপ্তার করে বুধবার (২৮ এপ্রিল) আদালতে সোপর্দ করে। পরে বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নিহতের স্বামী সোহেল।

পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের সোহেল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার। গত ৩ ডিসেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। কিন্তু তাসলিমা স্ট্রোক কওে মারা গেছে প্রচার চালিয়ে দাফনের প্রস্তুতি শুরু করলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাই মুস্তাকিম বাদি হয়ে হয়ে ৪ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলাটি জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত হয়।

দীর্ঘ তদন্ত শেষে গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মাহবুবা আক্তারের আদালতে হাজির করা হলে স্ত্রী গলাটিপে হত্যার কথা স্বীকার করে সোহেল।

ডিবি পুলিশের ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। স্বীকারোক্তি শেষে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

আরিফুল হক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর