ফরিদপুরের মধুখালীতে পাওনা টাকা চাওয়ায় বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যার ওপর টোপ শাহিনের হমলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. খুরশিদ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, বীর মুুক্তিযোদ্ধা শেখ আ. বারেক,আঃ সালাম মন্ডল, পরমানন্দ বিশ্বাস, আড়পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. হিটলার শেখ, স্থানীয় মো. হুমায়ুন কবির ও মো. সাইফুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি টোলপ্লাজা এলাকা প্রদক্ষিণ করে কর্মসূচী শেষ হয়।
উল্লেখ্য, উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যার শারিরীক প্রতিবন্ধি ছেলে মোঃ খোকন মোল্যা (৪০) ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। খোকনের দোকান থেকে টোপ শাহিন নিয়মিত বাকী ও নগদ পন্য ক্রয় করতেন। গত সোমবার (২৬ এপ্রিল) বিকালে শাহিনের কাছে বাকী নেওয়া পাওনা টাকা চাইলে সে উত্তেজিত হয়ে দোকানের মালামাল ভাংচুর ও তছনছ করে। খোকন শারিরীক প্রতিবন্ধি হওয়ায় কোন প্রতিবাদ করতে পারেনি। দোকান ভাংচুরের সংবাদ পেয়ে বীরমুক্তিযাদ্ধা মুজিবর রহমান মোল্যা শাহিনের বাড়ীতে গিয়ে তাকে জিজ্ঞাসা করায় উত্তেজিত হয়ে বেদম মারধর করে। তার চিৎকারে বীরমুক্তিযোদ্ধার পরিবারের লোকজন তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাদেরও মারধর করে।
বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যা গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মধুখালী থানা পুলিশ রাতেই ঘটনার প্রধান অভিযুক্ত আসামী টোপ শাহিনকে গ্রেপ্তার করে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করেছেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে