সিরাজদিখানে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত মানবিক সহায়তা প্রদান কার্যক্রম মুন্সীগঞ্জের সিরাজদিখানে শুরু হয়েছে।

প্রধানমত্রী কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় এ উপজেলায় ৩৫লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দ কর্তৃক অর্থ ৫শত টাকা করে এ উপজেলার মোট ৭হাজার পরিবারকে পর্যায়ক্রমে প্রদান করা হবে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ এপ্রিল) রশুনিয়া, কোলা এবং বাসাইল এই তিন ইউনিয়নে ১৫’শ পরিবারের মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। বেলা ১১ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলার প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আইমিন সুলতানা, রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল সহ আরো অনেকে। এর পর পর্যায়ক্রমে কোলা ও বাসাইল ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

মিজানুর রহমান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর