ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বিকালে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, শৈলকুপার ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (২৫), একই উপজেলার গোকুলনগর গ্রামের ছবুর আলীর ছেলে তুহিন (২৮) ও রেনু খাতুন। দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাই নিহত’র সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার পৌনে বিকাল তিনটার দিকে শৈলকুপার দুধসর নামক স্থানে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই রেনু নামে এক মহিলা নিহত হন। এ সময় আহত হন ৬ জন।
তিনি আরও জানান, শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তহুরা ও তুহিনের মৃত্যু ঘটে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী বলে ধারণা করা হচ্ছে।
খাইরুল ইসলাম নিরব/বার্তা বাজার/এসজে