টাঙ্গাইলের ঘাটাইলে প্রতারণা, অর্থ আত্মসাতসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী শোয়েব ওরফে ডনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে পৌরসভার রতনপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।
জানা গেছে, টাঙ্গাইলের জনৈক এক ব্যক্তি অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ এনে বিজ্ঞ আদালতে একটি মোকাদ্দমা (নং-২৫৯/১৭, দায়রা মোকাদ্দমা নং-২০৮/১৮) দায়ের করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
পরে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মাকছুদুল আলমের নির্দেশে, এসআই আপেল মাহমুদ, এসআই মো: আসাদুজ্জামান, এসআই মতিউর রহমান, এসআই মো: মোশারফ হোসেন, এএসআই শামছুল কবীর, এএসআই সুমন কুমার সরকার, এএসআই আনিছুল ইসলাম, এএসআই আজিবুল হাসান, এএসআই এনামুল হক, এএসআই মাহফুজুল হাসান রুবেল সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় ঘাটাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শোয়েবকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে
উত্তম আর্য্য/বার্তা বাজার/এসজে