করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, সর্বনিম্ন রংপুরে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩০৫ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ৭ জন, বরিশালে ৫ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে জানা গেছে, এদের মধ্যে বিশোর্ধ্ব ২ জন, ত্রিশোর্ধ্ব ৮ জন, চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ৫২ জন রয়েছেন।

বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও নতুন করে আরও ২ হাজার ৯৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জনের।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর