প্রতিমন্ত্রী পলকের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে কৃত্রিম স্রোত সৃষ্টি করে অবাধে মৎস্য শিকার করে আসছে একদল অসাধু মৎস্য ব্যবসায়ীরা। এদেরকে আগেভাগেই রুখতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে মৎস্য বিভাগ।

বুধবার (২৮ এপ্রিল) পুলিশের সহায়তায় স্থানীয় উপজেলা প্রশাসন আত্রাই নদীর নাসিয়ারকান্দি ও কালিনগর এলাকায় ১১টি সৌতির স্থাপনা উচ্ছেদ করে সেগুলো পুড়িয়ে দেয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন ও সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম।

সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি ও পরিবেশ কর্মী রাজু আহমেদ বলেন, প্রতি বছর বর্ষা মৌসূমে নদীতে অবৈধ সৌতির কারনে নদী ভাঙ্গন হয়। নৌ চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হয়। সেই সাথে এদের কারণে প্রকৃত মৎস্যজীবী পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের নির্দেশনায় মৎস্য বিভাগ অবৈধ সৌতি জালের স্থাপনা উচ্ছেদে কাজ করছে। উচ্ছেদ অভিযান চলমান থাকবে। এর পরেও কেউ সৌতি দেবার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রবিন খান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর