ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, বন্ধ করলেন ইউএনও
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চলা অনুমোদন বিহীন সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সাময়ীক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটি। উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়াড়ি গ্রামে কারখানাটির অবস্থান।
ভাই ভাই প্রোডাক্টস নামে সেমাই ও চানাচুর উৎপাদন করে বিপনন করে আসছিলেন গ্রামের আবদুল হামিদের ছেলে সাগর মিয়া। কিন্তু কারখানাটির কোনো ধরণের অনুমোদন ছিলো না। বাড়ির উঠান, বসবাস করার কক্ষ গুলোকে সেমাই তৈরি ও শুকানোর জন্য ব্যবহার করা হচ্ছিল। সেগুলো আঠারবাড়ি ছাড়াও কেন্দুয়া, নান্দাইলের চৌরাস্তাসহ আশপাশের এলাকার দোকানে সরবরাহ করা হতো। মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ার সেমাই ও চানাচুর তৈরি ও বাজারজাতকরণ করায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন বুধবুর দুপুরে অভিযান চালান।
ওই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী সাগর মিয়াকে দশ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিষ্ট্রেট। একই সাথে কারখানাটি সাময়ীকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, বসতবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর উৎপাদক করা হচ্ছিল কোনো ধরণের অনুমোদন ছাড়া। ওই অবস্থায় কারখানাটি সাময়ীক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অর্থদন্ড করা হয়েছে।
বার্তাবাজার/পি