দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আগামীকাল ২৯ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ দল। শেষ ম্যাচকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশ স্কোয়াডে কোনো পরিবর্তন আসেনি।

গত ২১ এপ্রিল প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগের দিন স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও একই কাজ করেছে বিসিবি। একদিন আগে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম টেস্টের স্কোয়াডে ডাক পাওয়া ১৫ জন রয়েছেন দ্বিতীয় টেস্টের স্কোয়াডে।

প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও জায়গা হয়নি খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম, নাঈম হাসান, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহানের।

বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার প্রথম টেস্টে ছিল ব্যাটসম্যানদের দাপট। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছিল। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুইদল।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, ইয়াসির আলি ও শরিফুল ইসলাম।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর