আগুনে পুড়ল এক কোম্পানির ৯ বাস

ঢাকার নবাবগঞ্জ এলাকার বান্দুরাবাজার বাসস্ট্যান্ডে লাগা আগুনে এন মল্লিক পরিবহন কোম্পানির ৯টি বাস পুড়ে গেছে। একই আগুনে পাশের ১৫টি দোকানও ভস্মীভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাসস্ট্যান্ডের পাশে নদীর পাড়ে অটোরিকশার কারখানা থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্ট্যান্ডে থাকা এন মল্লিক পরিবহনের ৯টি বাস পুড়ে যায়। এ সময় আগুনে ১৫ দোকান পুড়ে যায়।

লিমা খানম জানান। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বলা যাবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর