বগুড়ার শিবগঞ্জে ভূমিকম্পে মাটির দেয়াল ধসে নিচে চাপা পড়ে বাপ্পী হাসান সিয়াম (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম ঐ এলাকার ফরহাদ হোসেনের ছেলে ও স্থানীয় আলীগ্রাম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে ভূমিকম্পে বাড়ির পাশের একটি দেয়াল দুর্বল হয়ে ধসে সিয়ামের ওপর পড়লে সে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খালিদ হাসান/বার্তাবাজার/পি