কালিহাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ যথাযথভাবে পালিত হয়েছে। এ কালিহাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণএতিম ও অসহায়-দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২৫ জন অসহায়-দুস্থদের মাঝে প্রত্যেককে ২ কেজি পোলাও চাল, ১ কেজি মুগের ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা এবং এতিমদের জন্য কালিহাতী ইসলামীয়া এতিমখানায় ৬ কেজি পোলাও চাল, ৫ কেজি গরুর মাংস, ১০ কেজি মুরগির মাংস, ৩ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ৩ লিটার তেল, ৩ কেজি চিনি, ৫ প্যাকেট সেমাই, ৫ কেজি দুধ, ২ কেজি ছোলা, ২ কেজি আঙ্গুর, ২ কেজি আপেল, ২ কেজি মালটা ও ২ কেজি খেজুর বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কালিহাতী ইসলামীয়া এতিমখানার সুপার মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। পরে আরও ২০০ জনের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
হাসান সিকদার/বার্তাবাজার/পি