সরকার ঘোষিত মানবিক সাহায্য সুবিধা পেতে ২ দিনে ৩৩৩ নাম্বারে ৯৭ হাজার ফোনকল পাওয়া গেছে। এসব কল থেকে পাওয়া তথ্য যাচাই করে ২ হাজার ৭৭৫ জনের তথ্য মাঠ পর্যায়ের প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু প্রচুর ভয়া কল সরকারের এই মহৎ কাজে বাধা সৃষ্টি করছে।
আইসিটি বিভাগের পরিকল্পনা ও এটুআই-এর সহায়তায় ৩৩৩ নাম্বারে কল সেবা চালু আছে। সরকারের দেওয়া ঘোষণা পর ২৫ এপ্রিল থেকেই এই নাম্বারে কল আসছে বলে জানিয়েছে এটুআই।
এ বিষয়ে এটুআই-এর সি.টি.ও. মোহাম্মদ আরফে এলাহী জানান, করোনার দ্বিতীয়ধাপে মানবিক সাহায্যের ঘোষণা দেয়ার পর গত দু’দিনে ৯৭ হাজার কল এসেছে। এর মধ্যে আড়াই হাজার কল যাচাই করে তাদের নাম-ঠিকানা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, করোনার চলমান পরিস্থিতিতে সারাদেশে কার্যত লকডাউন জারি করার পর দেশের বিপুল মানুষ কর্মহীন হয়ে যায়। খাদ্য সংকটে পড়ে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষজন লোকলজ্জায় বা অন্য কোনো কারণে সরকারি সহায়তা নিতে পারে না। তাদের জন্য চালু হয়েছে ৩৩৩।
বার্তা বাজার/এসজে