মুরাদ হাসানের নির্দেশে কর্মহীনদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে ডোয়াইল ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী মাসুদ সুইটের পক্ষ থেকে কর্মহীন হয়ে পরা দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ঢোলভিটি কালিতলা মোড়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেয়াজ, ছোলা, সাবান, মুড়ি, তেল, সেমাই চিনি ও খাবার স্যালাইন, মাস্ক, স্যানিটাইজার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, আলহাজ্ব মোঃ মহসিন, গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসার অধ্যক্ষ আবুবকর সিদ্দিক, যুবলীগ নেতা মেহেদী হাসান লিটু প্রমুখ।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর